নকলায় পল্লি চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।

 

নিজস্ব প্রতিনিধি।।

 

শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক (৫৫) নামের এক পল্লি চিকিৎসকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতরাতে (১০ আগস্ট শনিবার দিবাগত রাত) অনুমানিক ১টার দিকে নকলা উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাইলামপুর পূর্বপাড়া এলাকায় ‘দিহান স্টোর এন্ড মেডিসিন পয়েন্টে নামে’ মুদি মালামাল ও ঔষধের দোকান রয়েছে পল্লি চিকিৎসক শফিকুল ইসলামের। দীর্ঘদিন থেকে তিনি সেই দোকানেই রাত্রী যাপন করতেন। গতরাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে দোকানে আসেন শফিক। পরে রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে শুয়ে পড়েন।

এদিকে সকাল ৮টার দিকে শফিকের পুত্রবধূ কিছু জিনিসপত্র আনতে দোকানে গিয়ে দোকান বন্ধ দেখেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দোকানের পিছনে গিয়ে দেখেন দরজা খোলা। পরে ভিতরে প্রবেশ করে মালামাল এলোমেলো এবং মেঝেতো রক্তাক্ত অবস্থায় শ্বশুরকে (শফিক) পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা সেখানে জড়ো হয়।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের আধারে দোকানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

এ বিষয়ে নকলা থানার ওসি তদন্ত আবুল কাশেম জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন