শেরপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বোনের আত্মাহুতি

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বোনের আত্মাহুতি

স্টাফ রিপোর্টার।।

 

শেরপুরের নকলায় উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে গোসল করতে গিয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে দুই সহোদর ভাই-বোনের প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে ।

 

 

নিহতরা হলেন আব্দুল ওই এলাকার মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) এবং ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলের নার্সারিতে পড়তো।

 

 

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় দুই ভাই বোন। গোসল করারত অবস্থায় হঠাৎ করেই খালের পানিতে তলিয়ে যায় মাসুদ। এসময় মাসুদকে বাঁচাতে গিয়ে বড়বোন মারিয়া নিজেও পানিতে ডুবে যায়।

 

 

এসময় অন্যান্যের ডাক চিৎকারে স্থানীয়রা এসে খালের পানিতে নেমে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মারিয়া ও মাসুদের মরদেহ উদ্ধার করে।

 

 

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

    নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

    বিস্তারিত পড়ুন...

    নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

    নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন