শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচি ভাতিজার মৃত্যু।

 

মোঃ নূর-ই- আলম চঞ্চল, শেরপুরঃ

 

শেরপুরের নকলায় পল্লি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ফিরোজ মিয়া (৪০) ও পারভীন আক্তার (৩৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ মে) সন্ধ্যায় জেলার নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুজিববাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহিতরা পরস্পর চাচি ও ভাতিজা। ফিরোজ মিয়া (৪০) শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং তার চাচি পারভীন আক্তার (৩৫) মাসুদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ঝড়ো হাওয়ায় শেরপুরের নকলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লি বিদ্যুৎ এর একটি পিলার থেকে তার ছিড়ে যায়। আজ বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলে সেই ছেড়া তারে বিদ্যুতায়িত হয় ফিরোজ মিয়া। পরে তাকে বাঁচাতে গিয়ে ফিরোজ মিয়ার চাচি পারভীন আক্তার একই তারে আটকে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

    নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

    বিস্তারিত পড়ুন...

    নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

    নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন