ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক।।
শেরপুরের নকলায় ট্রাক চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন । মঙ্গলবার (৭ ই মে) রাত ৯ ঘটিকার দিকে নালিতাবাড়ী-ডাকা মহাসড়কের নকলা উপজেলার পাইসকা এলাকায় এ ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতেরা হলেন রাজা মিয়া (৫৫) ও জবেদা বেগম (৭৫)। তারা সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতেরা উপজেলার গড়েরগাঁও থেকে ইজিবাইককে করে পাইস্কার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইককের দুই যাত্রী রাজা মিয়া ও জবেদা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যেই আবেদা বেগম নামের আরও একজনের মৃত্যু হয়।








