শেরপুরে ভারতীয় মদ সহ তিনজন গ্রেফতার।

নিউজ ডেস্ক।।

শেরপুরে অবৈধপথে আনা নিষিদ্ধ ভারতীয় মদ পাচারকালে ৬২ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ সহ তিনজন চুরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আঃ হালিম (৩৮), শেরপুরের নালিতাবাড়ী থানার সমশচুড়া গ্রামের মৃত আমিয় উদ্দিনের ছেলে মোঃ জামিন চৌধুরী (৩০) ও এক‌ই গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোতালেব হোসেন মুনা (৩৮)। এসময় শাহ আলী ও অজ্ঞাতনামা দুই আসামি দৌড়ে পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এসআই মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধারের উদ্দেশ্যে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ঝিনাইগাতী উপজেলার তিনানি বাজারে অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর সাড়ে বারোটায় নালিতাবাড়ী থানার সমশচুড়া এলাকায় আবুল কালামের বাড়ী সংগন্ন রাস্তা থেকে এসব মদ সহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামিরা জব্দকৃত মদ প্লাস্টিকের তিনটি বস্তায় ভরে কাঁধে করে পাচার করছিলেন। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সাইফুল মালেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ৫) (বি)/২৫-ডি ধরায় এজাহার দায়ের করেছেন। ধৃত আসামি ও আলামত গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে।

এবিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কালাম আজাদ বলেন, আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধৃত আসামিদের আগামীকাল শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন