২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি (নালিতাবাড়ী) শেরপুর।।

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চিনি বহনকারী একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ মার্চ) হালুয়াঘাটের বাঘাইতলা থেকে নিয়ে আসার পথে ভোর সোয়া পাঁচটার দিকে নালিতাবড়ী পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড় থেকে এসব চিনি, বহনকারী যানবাহনসহ জড়িতদের পুলিশ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের বাসিন্দা হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের বাসিন্দা ট্রাক চালক সোহেল মিয়া (২৫), হালুয়াঘাটের ঘোষবেড় গ্রামের বাসিন্দা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের বাসিন্দা হেলপার হৃদয় দাস (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা এসব চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ভোর সোয়া পাঁচটার দিকে পৌর এলাকার কালেমা চত্বরে ট্রাক ও পিকআপ দুটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ৪৪০ বস্তা (বস্তাপ্রতি ৫০ কেজি) ভারতীয় চিনি পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনিগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ৪ জনকে আটক করা হয়।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, “আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন