নালিতাবাড়ীতে অবৈধ শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি বন্ধ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

দৈনিক শেরপুর ডেস্ক :

 

শ্রম আইন অনুযায়ী অবৈধ শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজিসহ সব ধরনের কার্যক্রম বন্ধের দাবিতে এবং বৈধ শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক নেতারা।

আজ (১৫ জানুয়ারি বৃহস্পতিবার) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের নিবন্ধনভুক্ত ‘শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-০২০।

০২০ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন। এ সময় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৪ জানুয়ারি নালিতাবাড়ীতে ‘শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর কার্যক্রম বন্ধ করে তা অবহিত করতে গেল বছরের ২২ ডিসেম্বর শেরপুর জেলা প্রশাসক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পত্র পাঠায় শ্রম অধিদপ্তর। বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে গত ১৪ জানুয়ারি শ্রমিক ইউনিয়ন ০২০ এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন।

এর জের ধরে রাতে পৌরশহরের বাইপাস পল্লী বিদ্যুৎ এলাকায় ‘শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর সভাপতি শাহাদত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৩০-৪০ জনের একটি দল ‘শ্রমিক ইউনিয়ন-০২০’এর সভাপতি আব্দুল মান্নানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এদিকে এ বিষয়ে মতামত জানতে ‘শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর সভাপতি শাহাদত হোসেন সামাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে জেলা শাখার সভাপতি ফারুক হোসেন এ সংগঠনের বৈধতা রয়েছে বলে দাবি করেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন