নালিতাবাড়ীতে শ্বশুর বাড়ির কাছে থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক : 

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে ইব্রাহিম খলিল (৩০) এর মরদেহ তার শ্বশুরবাড়ির কাছে থেকে উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্তির কারণে পারিবারিক কলহের জেরে ওই যুবক বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

২৪ ডিসেম্বর রাতে ওই ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল নালিতাবাড়ী উপজেলার নকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে ইব্রাহিম খলিলের বিয়ে হয়। ওই দম্পতির এক কন্যা ও এক ছেলে সন্তান আছে। ইব্রাহিম মাদকাসক্তির কারণে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি তার স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়ি নিয়ে যাওয়ায় ইব্রাহিম মানসিকভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইব্রাহিম। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইব্রাহিমের মরদেহ তার শ্বশুরবাড়ির কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, ‘ এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন