নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার- ২

 

নিজস্ব প্রতিনিধি :

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে নালিতাবাড়ী থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন নালিতবাড়ীর পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

পুলিশ জানায়, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাত ৯টার দিকে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে উপজেলার চারালি বাজারে অবস্থান নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দাওধারা কাটাবাড়ি হতে চারালিগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ আটক করা হয়। এসময় আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে আটক করা হয়। তবে মাইক্রোবাস ফেলে আপেল নামে আরেক আসামি পালিয়ে যায়। আটক মদের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, ‘৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন