নালিতাবাড়ীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বক শিকারির মৃত্যু

প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক :

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কোন্নগর গ্রামে বক শিকার করতে গিয়ে ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আমির উদ্দিন (৩৫) নামের এক বক শিকারির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর গ্রামের একটি ধানক্ষেতে ওই শিকারির মরদেহ পাওয়া যায়। নিহত আমির উদ্দিন পার্শ্ববর্তী নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বক শিকারি আমির উদ্দিন গত রোববার (৩ নভেম্বর) উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। এরপরে তিনি আর বাড়ি ফিরেননি।

ইঁদুর থেকে আমন ফসল রক্ষায় দক্ষিণ কোন্নগর গ্রামের কৃষক ফরহাদ আলী তার ক্ষেতে ইলেকট্রিক ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবার সন্ধ্যায় তার আমন ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তার পাশে পড়ে থাকা বক শিকারের সরঞ্জাম পাওয়া যায়। পরে স্থানীয়রা আমির উদ্দিনের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে নিহত বক শিকারির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে, ফাঁদ পেতে বক শিকারের জন্য আমির উদ্দিন ওই ক্ষেতে আলা (ফাঁদ) দিতে যান। এসময় অসাবধানতাবশত সেখানে পেতে রাখা ইলেকট্রনিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন