নালিতাবাড়ীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু! আটক-১

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে খাবারের সন্ধানে আমন ধান খেতে গিয়ে পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতি মারা গেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে এক কৃষককে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের গারো পাহাড়ের বাতকুচি গ্রামের রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু মারা যায়।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ভারত সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে আমন ফসল ঘিরে চলে আসা বন্যহাতির তান্ডব আরো বেড়েছে। প্রতিদিন দিনে ও রাতে বন্যহাতির দল বেঁধে অব্যাহত তান্ডব চালিয়ে আসছে। স্থানীয় কৃষকরা তাদের ফসল বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের খোঁজে নামে। ধানক্ষেতে তান্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে ১টি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাথে থাকা অন্যান্য হাতিরা আরো ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।

এ ব্যাপারে সংবাদ পেয়ে বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা আজ (শুক্রবার) সরেজমিনে পদির্শন করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে ১জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন