নালিতাবাড়ীর গারো পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

 

নিউজ ডেস্ক :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় থেকে সোহেল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কান্দাটিলা পাহাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

 

নিহত সোহেল রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া লাশের পাশে ভারতীয় আধার কার্ডের মতো একটি কাগজ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার কান্দাটিলা পাহাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে একটি সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশের মেসেজ থেকে তার (সোহেল রানা) পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

বিজ্ঞাপন

 

নিহত সোহেল রানার মামাতো ভাই শরিফ বলেন, প্রায় ৪ বছর আগে বাড়ি থেকে রাগ করে বের হয়ে ভারতে চলে যায় সোহেল। কিছু দিন আগে তার মায়ের সঙ্গে যোগাযোগ হলে সোহেলের মা এবং পরিবারের লোকজন তাকে বারবার বাড়ি ফিরতে বলেন। এতে সোহেল বাড়িতে আসার জন্য রাজি হয়। সোমবার সকালে গ্রামীণ ফোনের একটি মোবাইল নম্বর থেকে পরিবারকে জানানো হয় সোহেল রানা মারা গেছে। এরপর আমরা পুলিশ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করি। বিকেলে নালিতাবাড়ী থানা থেকে আমাদেরকে লাশ উদ্ধারের বিষয়ে জানানো হয় এবং সঙ্গে ছবি দেওয়া হয়। সেই ছবি দেখে আমরা লাশটি সোহেল রানার বলে নিশ্চিত করি। যে ফোন নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে ওই ফোন নম্বরটি এখন বন্ধ রয়েছে।

 

 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি মো. ছানোয়ার হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নালিতাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, ১জন আহত আটক ১৮

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে’ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং এ ঘটনায় পুলিশ ১৮…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন