শেরপুরে বিওয়াইসিএফ এর উদ্যোগে ফ্রি চিকিৎসা, ঔষধ ও ত্রাণ বিতরণ

ছবি : দৈনিক শেরপুর।

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরের নালিতাবাড়িতে ফ্রি চিকিৎসা, ঔষধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)। আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পিপলস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক নওরিন সুলতানা শান্তা, সহ দপ্তর সম্পাদক নাইম হাসান, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় সেবা গ্রহীতারা ফ্রি চিকিৎসা, ওষুধ ও নগদ অর্থ পেয়ে বেশ খুশি হয়।

এ বিষয়ে আয়োজকদের মধ্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক জানায়, এক্স ক্যাডেটদের নিয়ে গঠিত আমাদের সংগঠনটি থেকে আমরা প্রতি বছর নানা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ ও এক্স ক্যাডেটদের সহায়তা করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও বন্যা কবলিত দেশের বিভিন্ন জেলায় ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ ও নগদ অর্থ সহায়তার দেয়ার ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় পাহাড়ি ঢলে বন্যা কবলিত এলাকায় এসে উল্লেখিত সেবা প্রদান করা হলো।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন