ঝিনাইগাতীতে বালু ভর্তি ট্রাক্টর উল্টে কিশোর চালকের মৃত্যু

দৈনিক শেরপুর রিপোর্ট :

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি উল্টে শান্ত (১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব  ধানশাইল এলাকার শেখ কামালের ছেলে। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে মাহিন্দ্র ট্রাক্টরে অবৈধ বালুভর্তি করে ওই গাড়ি চালিয়ে নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো। এসময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়ীটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায় এবং চালক শান্ত গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ঘটনাস্থলেই কিশোর শান্ত মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন...

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন