ঝিনাইগাতীতে ট্রলি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : নিহত-১ আহত-১

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত ও মজনু মিয়া (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর–ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘট।

 

 

নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। আহত মজনু মিয়া একই উপজেলার পাকুল্ল্যাাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল মিয়া রবিবার দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি চুরমার হয়ে যায় এবং জামাল মিয়া ও মজনু মিয়া গুরুতর আহত হয়। এসময় ট্রলি চালক পালিয়ে যায়।

 

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি আটক করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন...

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন