ঝিনাইগাতীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার।

ঝিনাইগাতীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতীতে মোস্তফা (৪৫) নামে এক কৃষককে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এই ঘটনা ঘটে। 
নিহত মোস্তফা ভারুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং ৩ সন্তানের জনক। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে নিহত মোস্তফার স্ত্রী আরমিনা এবং স্ত্রীর ভাই মোজাহার এর মধ্যে কলহ হয়। এর‌ই জের ধরে মোস্তফার স্ত্রী আরমিনা সন্তানদের নিয়ে বুধবার বিকেলে তার বাপের বাড়ি শেরপুর সদর উপজেলার কামারেরচরে চলে যায়। এদিকে বৃহস্পতিবার সকালে মোস্তফার মরদেহ তার নিজ বসতঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন...

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন