ঝিনাইগাতীর সাংবাদিকদের সহযোগীতা চাইলেন – সাবেক এমপি রুবেল

 

ডেস্ক নিউজ

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাংবাদিকদের কাছে সহযোগীতা চাইলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, শেরপুর-৩ আসনের সাবেক এমপি, জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল।

গত ১৬ বছরের দুঃখ,-দূর্দশা, দমন-নীপীড়ন, গায়েবী মামলা, কারাবরণসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট দেশব্যাপী সরকারি-বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতেও কিছু ঘটনা ঘটিয়েছে মাদকসেবী ও সুবিধা ভোগীরা। এরজন্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দায়ী নয়। তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে দীর্ঘদিন পরে বিএনপি মাঠে এসে প্রকাশ্যে সভা সমাবেশ করছে। আমাদের কোন ভুল থাকলে পুরো সংগঠনের নামে সংবাদ প্রকাশ না করে সংশোধনের সুযোগ দিবেন। আর যদি দলের কোন নেতা অপরাধ করে থাকেন তার নাম উল্লেখ করে প্রকাশ করবেন, তার ব্যবস্থা দল নিবেন। এতে আমাদের কোন আপত্তি নেই। সেএরইসাথে অর্ন্তরবর্তী সরকারের বিভিন্ন দপ্তরকেও সহযোগিতার আহবান করছি।

 

ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র নেতা আব্দুল হান্নান, লুৎফর রহমান, বিল্লাল হোসেন, আব্দুল মান্নান হিরা, শামীম আহম্মেদ, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, সাংবাদিক এসকে ছাত্তার প্রমূখ।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন...

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন