শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদেরকে বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান।

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১৮১ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও নগদ অর্থ উপবৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবন মান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দের আওতায় এই উপবৃত্তি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এদিন শিক্ষার্থীদেরকে ২০টি বাইসাইকেল এবং নগদ ৯ লক্ষ ৫৭ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এসময় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানি ভৌমিক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝিনাইগাতীর চেয়ারম্যান মি. নবেশ খকসী, ভাইস চেয়ারম্যান আসিম ম্রং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৮০ জন শিক্ষার্থীরকে জনপ্রতি ২হাজার ৫শত টাকা, মাধ্যমিক স্তরের ৫৫ জনকে জনপ্রতি ৬হাজার টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের ২৬ জনকে জনপ্রতি ৯হাজার ৫শত টাকা সহ ২০ জন শিক্ষার্থীকে ২০টি বাইসাইকেল প্রদান করা হয়। এতে মোট ৯লক্ষ ৫৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন...

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন