ঝিনাইগাতীতে ভিক্ষুকদের অনুদান দিলেন এমপি শহিদুল।

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের ঝিনাইগাতীকে ভিক্ষুকমুক্ত করতে ৭জন ভিক্ষুককে অনুদান প্রদান করা হয়েছে। ভিক্ষুক পুর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক এই অনুদান প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (১১জুলাই) এই অনুদান প্রদান করেন শেরপুর- ৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উক্ত অনুদানের মধ্যে ২ জনকে দুটি অটোরিক্সা, ১ জনকে অটো ভ্যান, ২ জনকে ২টি গরু এবং ২ জনকে মনোহারি দোকানের সরঞ্জামাদি প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সহকারী কমিশনার (ভূমি)

অনিন্দিতা রানী ভৌমিক।

এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন...

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

  দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন