শেরপুরে গারো শিশুর ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

 

 

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬ বছর বয়সী এক গারো শিশুকে ধর্ষণের জঘন্যতম ঘটনার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২ জুন) দুপুরের দিকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), জন উদ্যোগ, এইচআরডি, টিডব্লিউএ ঝিনাইগাতী, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বিএমডব্লিউ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পিলাচ এর ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরে এসে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে এসে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরান। এতে আরো বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান মি. নবেশ খকশি, টিডব্লিউএ শ্রীবরদী উপজেলার চেয়ারম্যান প্রাঞ্জল সংমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অলিক সাংমা, জনউদ্যোগ শেরপুর জেলা শাখার সদস্য সুমন্ত বর্মণ প্রমুখ।

দ্রুত সময়ের মধ্যে ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই গারো কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে ওই দিনই ফাহিম (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ফাহিম কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

    ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

    বিস্তারিত পড়ুন...

    ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

      দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন