শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি:

 

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

 

 

 

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ।

 

আজ মঙ্গলবার (২৮ মে) জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোর উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক দিনমজুর পরিবারের শিশু। আজ মঙ্গলবার দুপুরের দিকে আটক কিশোর শিশুটিকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির আর্ত চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে থানা–পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক কিশোরকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

    ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

    বিস্তারিত পড়ুন...

    ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

      দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন