শেরপুরের ঝিনাইগাতীতে  নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার : আটক-১।

নিউজডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকলিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ এপ্রিল বৃহস্পতিবার  দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের দান্যারপাড় গ্রামের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূ আকলিমা উপজেলার দেবোত্তরপাড়া দান্যারপাড় গ্রামের মো. শাপলা মিয়ার ছেলে মো. রহমতউল্লাহ’র স্ত্রী এবং পাগলারমুখ গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও দুই সন্তানের জননী। এ ঘটনায় জড়িত সন্দেহে  ওই গৃহবধূর স্বামী রহমতউল্লাহকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩-১৪ বছর আগে উপজেলার  দেবোত্তরপাড়া দান্যারপাড় গ্রামের রহমতউল্লাহর সঙ্গে পাগলারমুখ গ্রামের আকলিমা বেগমের বিয়ে হয়। সম্প্রতি রহমতউল্লাহ দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে রাগ করে আকলিমা বাবার বাড়িতে চলে আসে। এরপর গত ১৯ এপ্রিল রহমতউল্লাহ  স্ত্রী আকলিমাকে বুঝিয়ে বাবার বাড়ি থেকে দেবোত্তর পাড়া দান্যারপাড় গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই আকলিমা নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবোত্তরপাড়া দন্যারপাড় গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ সহ সেখানে মাছি উড়তে থাকলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেপটিক ট্যাংকি থেকে আকলিমা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত  রহস্য জানা যাবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

    ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

    বিস্তারিত পড়ুন...

    ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

      দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন