শেরপুরের ঝিনাইগাতীতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ২০ একর জমির খড়।

মোঃ নূর-ই- আলম চঞ্চল,  শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ২০ জমির খড়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকার সিতিনা এনাম এর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে সিতিনা এনাম বাদী হয়ে তিন ব্যক্তিকে সন্দেহভাজন আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া এলাকায়  সিতিনা এনাম দীর্ঘদিন থেকে তার নিজস্ব প্রজেক্টে গরু ও মাছ চাষ করে আসছে। তার খামারে গরুর খাবার হিসেবে ২০ একর জমির খড় সংরক্ষণ করে রাখে। হঠাৎ তার সমুদয় খড় পুড়ে যাওয়ায় একদিকে তিনি যেমন বিপাকে অপরদিকে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের চিনতে না পেরে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন,সেলিম মিয়া, চান মিয়া ও লিটন মিয়া। অভিযোগে উল্লেখ করা হয় যে, বিবাদী সেলিমের সাথে প্রজেক্টের সীমানা নিয়ে দ্বন্ধ। চাঁন মিয়া ছিল বিগত সময়ে তার প্রজেক্টের কর্মচারি। আর লিটন হলো চাঁন মিয়ার বন্ধু। বাদীর সন্দেহ,চাঁন মিয়া তার বন্ধু লিটনকে নিয়ে তার প্রজেক্টে বসে নেশা করার অপরাধে চাকুরিচ্যুত হয়। যে কারণে সেলিম,চাঁন মিয়া ও লিটন মিলে রাতের অন্ধকারে এ কাজটি করতে পারে। কেননা ওই এলাকাতে
তারা ছাড়া সিতিনা এনামের আর কারোর সাথে কোন দ্বন্দ নেই।

এ বিষয়ে সিতিনা এনাম জানান,আমি এখানে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি। ইতিপূর্বে এমন ক্ষতি আমাকে কেউ করেনি। তাদের সাথে আমার বিরোধ হওয়ার পর এ ঘটনাটি ঘটেছে। এতে আমার সন্দেহ যে, তারাই এ কাজটি করতে পারে। নলকুড়া ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালেক খান সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

    ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

    বিস্তারিত পড়ুন...

    ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

      দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন