কৃষক লীগের শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

 

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি সভা ২৭ মার্চ (বুধবার) শহরের নিউমার্কেটস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মিজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক ইসাক আলী সরকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা চৌধুরী।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা কমিটির সহ-সভাপতি হায়দার আলী ও নমশের আলম, যুগ্ম সম্পাদক সুরুজ চেয়ারম্যান, শ্রীবরদী উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, নকলা উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মন্নাফ খান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৭ এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। জেলা কমিটির সভাপতি আব্দুল কাদেরকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুকে যুগ্ম আহ্বায়ক করে জেলা কমিটির সকল সদস্যগণ সমন্বয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন এবং সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে ৯ টি আলাদা আলাদা প্রস্তুতি কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন