নিজস্ব প্রতিবেদক, শেরপুর :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শহিদ মিনার চত্বরে এ পথসভার আয়োজন করা হয়। এর আগে, এনসিপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান মামুন।
পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং এই ঘটনাকে “গণতন্ত্রবিরোধী হামলা” বলে আখ্যা দেন। বক্তারা অবিলম্বে এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
পথসভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








