শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক ও শেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা, জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুল, প্রতিযোগী শিক্ষার্থীদের অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠকবৃন্দ।

শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পরবর্তীতে পুরস্কার প্রদান করা হবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন