ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

 

দৈনিক শেরপুর নিউজ ডেস্ক :

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫

 

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাকিবুল (৮), জাকারিয়া (৯) ও আমিন (১০)।

 

জানা গেছে, নিহত তিন শিক্ষার্থীই নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মাদ্রাসা ছুটির পর তারা তিনজন একসঙ্গে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে তিনজনই গুরুতর আহত হয়।

 

আহতদের স্বজনেরা দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল, জাকারিয়া ও আমিনকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন