শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

দৈনিক শেরপুর নিউজ ডেস্ক :
শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন আলীকে চাঁদাবাজির অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কার আদেশ অনুমোদন ও কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোন প্রকার অপকর্মের দায়-দায়িত্ব যুবদল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে কেউ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে যুবদল।
  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন