কারাবন্দীদের সুরক্ষায় শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার :

শেরপুর জেলা কারাগারে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি শুরু হয়েছে।

‘বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১০ জুলাই) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কারাগার এলাকা থেকে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার ও কীটনাশক ছিটানোর মাধ্যমে ডেঙ্গু রোগের বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কারাবন্দীদের স্বাস্থ্যসুরক্ষায় কাজ করাকে তারা সামাজিক দায়িত্ব হিসেবে দেখছেন।

শেরপুর জেলা কারাগারের জেলার মো. আব্দুস সেলিম বলেন, “বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই ফ্রি কর্মসূচি। কারাগার শুধু শাস্তির স্থান নয়, এটি সংশোধনের ক্ষেত্রও। সেই উদ্দেশ্যেই প্রতিটি কার্যক্রম সাজানো হচ্ছে।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শেরপুর কারাগারে থাকা বন্দীদের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন