নকলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের শিশুর মৃত্যু, আহত ৫

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র কন্যা সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী সিয়াম এক্সক্লুসিভ নামের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবরের ভিডিও লিংক :

দুর্ঘটনায় শিশুটির পিতা-মাতা ছাড়াও সিএনজি চালক বাবলা (৪০), নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান (৩৫) এবং পূর্বধলা উপজেলার সেতু (২০) গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন