মোঃ নমশের আলম :
শেরপুর জেলায় হাজং জনগোষ্ঠীর শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হাজং ছাত্র সমাজ (বাহাছাস)-এর শেরপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন ২৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে রাম কৃষ্ণ হাজং-কে আহ্বায়ক এবং বিজয় হাজং-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বাহাছাস-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অন্তর হাজং ও সাধারণ সম্পাদক শ্রীবন হাজং অক্ষয় স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে গত ৩ জুলাই ২০২৫ এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন – যুগ্ম আহ্বায়ক : দীপ হাজং, গীতাঞ্জলি হাজং, অনিন্দিতা হাজং শিবা, বর্ষা হাজং, যুগান্ত হাজং শতাব্দী, প্রান্ত হাজং ও নিলয় হাজং।
সদস্য : বিজয় হাজং, কুশল হাজং, নন্দিতা হাজং, অগনিভ সরকার, পূর্ণিমা হাজং, লিমন হাজং, সানি হাজং, অনির্বাণ হাজং, গায়ত্রী হাজং, সেজুতি হাজং, প্রশান্ত হাজং, হৃদয় হাজং, ধ্রুব হাজং, সীমা হাজং, প্রিয়ন্তি হাজং ও অলক হাজং।
বাহাছাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটি হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে কাজ করবে।








