মোহাম্মদ দুদু মল্লিক, (ঝিনাইগাতী) শেরপুর :
প্রকাশ ৪ জুলাই ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, আব্দুর রশিদ, সাইদুল হক, আব্দুল মান্নান হিরা ও আতাউর রহমান।
এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য দেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার আলী বেলাল, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ এবং রিকশা-ভ্যান-অটোচালক শ্রমিক দলের উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুছ ছাত্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নে নেতা-কর্মীদের একযোগে মাঠে কাজ করতে হবে।
এসময় হাতীবান্ধা, মালিঝিকান্দা ও গৌরীপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








