শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা

 

মোহাম্মদ দুদু মল্লিক (ঝিনাইগাতী) শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতী কৃষি অফিস কর্তৃক ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

 

এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী,উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান,সহসভাপতি ফজলুল হক সহ বিভিন্ন নার্সারী মালিকগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,পরিবেশের জন্য হুমকি এবং রাক্ষুসী গাছ হিসেবে খ্যাত ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা রোপণে সরকারি ভাবে বিধিনিষেধ আরোপ করে।এরি ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিস এই উপজেলার ২৯ টি নার্সারী থেকে প্রাপ্ত ১ লাখ ২৭ হাজার চারা নিধনের পত্র প্রেরণ করেন সংশ্লিষ্ট দপ্তরে।সংশ্লিষ্ট দপ্তর প্রতি চারা ৪ টাকা হারে প্রণোদনার মাধ্যমে ৪৫ হাজার চারা নিধনের অনুমতি প্রদান করেন।

 

উপজেলা নার্সারী মালিক সমিতির সহ-সভাপতি মো.ফজলুল হক জানান,সরকারের নির্দেশনা মেনে ভবিষ্যতে আমরা এই জাতীয় চারা তৈরী ও বিক্রি থেকে বিরত থাকবো।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরহাদ হোসেন উপস্থিত সকল নার্সারী মালিক সহ অন্যান্য সকলকে পরিবেশ ক্ষতিকর এসব চারা এখনো উপজেলার বিভিন্ন স্থানে আছে,তা নিজ উদ্যোগে ধ্বংস করা সহ সকল ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি গাছ কেটে ফেলার আহবান করেন।নচেৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন