ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে সহায়তা পেলেন শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুরা

মোঃ নমশের আলম || 

প্রকাশ: ২৬ জুন ২০২৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিকভাবে প্রতিবন্ধী তিন শিক্ষার্থীকে তিনটি হুইল চেয়ার এবং দুই শিক্ষার্থীকে দুটি শ্রবণ যন্ত্র প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল শিক্ষার্থীদের হাতে উপকরণগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন : উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপকারভোগী শিক্ষার্থীদের শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিরা।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “প্রতিটি শিশু শিক্ষা ও সহায়তার অধিকার রাখে। শারীরিক প্রতিবন্ধকতা যেন কোনোভাবেই তাদের অগ্রযাত্রায় বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।”

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন