‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—স্লোগানে সচেতনতামূলক আয়োজন
শেরপুর প্রতিনিধি ||
প্রকাশ: ২৫ জুন ২০২৫
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. শাহীন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা যাকারিয়া আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী মামুনুর রহমান।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ সমস্যা সমাধানে সকলকে সচেতন হতে হবে এবং প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।









প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য একটি বড় হুমকি। এটি বন্ধ করার জন্য এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই সমস্যা মোকাবিলা করতে পারি। আসুন সবাই মিলে প্লাস্টিকের ব্যবহার কমাই এবং পরিবেশ রক্ষা করি। এই সমস্যা সমাধানে আপনার কী পরামর্শ আছে? WordAiApi