৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে গেল বাস, শেরপুরে মোটরসাইকেলচালকের মর্মান্তিক মৃত্যু

বাসে আগুন, সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি

স্টাফ রিপোর্টার, শেরপুর |

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৬:৩৫

শেরপুর-ঢাকা মহাসড়কের হাউড়া বাঁশতলা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে উত্তেজনা সৃষ্টি করে।

রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সদর উপজেলার সাপমারী কামারবাড়ি এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স বাসটি তাঁকে চাপা দেয় এবং প্রায় ৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, “দুর্ঘটনার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন