নকলায় বিদ্যুতায়িত হয়ে ড্রামট্রাক চালকের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি ❘ 

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ফাহিম মিয়া (২০) নামে এক ড্রামট্রাক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম জামালপুর জেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারোমারী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়ণখোলা ঘাট থেকে বালু এনে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাটের কাজ চলছিল। বালুবাহী মাহিন্দ্র ড্রামট্রাকের চালক ফাহিম ড্যাম্পার সুইচ চাপ দিয়ে বালু ফেলছিলেন। এ সময় ড্যাম্পারটি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করলে ট্রাকটি বিদ্যুতায়িত হয় এবং ফাহিম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা ফাহিমের মরদেহ উদ্ধার করেন। পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন