নিজস্ব প্রতিনিধি :
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট (শুক্রবার)। ১ জুন (শনিবার) চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী—
🔹 ১০ জুলাই: ট্রেড গ্রুপ, সাধারণ গ্রুপ ও সহযোগী গ্রুপের পৃথক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
🔹 ২৩ জুলাই: মনোনয়নপত্র বিতরণ
🔹 ২৪ জুলাই: মনোনয়নপত্র দাখিল শুরু
🔹 ২৬ জুলাই: বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
🔹 ৪ আগস্ট: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
🔹 ২২ আগস্ট: সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ (বেলা ১২:৩০ থেকে ২টা পর্যন্ত নামাজ বিরতি)
📍 ভোটকেন্দ্র: আফসর আলী বালিকা বিদ্যালয়, কালিরবাজার, শেরপুর।
তিনটি গ্রুপের মধ্যে—
✅ ট্রেড গ্রুপ থেকে ২ জন
✅ সাধারণ গ্রুপ থেকে ১২ জন
✅ সহযোগী গ্রুপ থেকে ৫ জন
এই মোট ১৯ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে, তারা ২৪ আগস্ট সরাসরি ভোটের মাধ্যমে তিনজন কর্মকর্তা— সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
নির্বাচন ঘিরে ইতোমধ্যেই ব্যবসায়ী মহলে আলোচনার ঝড় বইতে শুরু করেছে।








