শেরপুর প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক :

শেরপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিক সংগঠন শেরপুর প্রেসক্লাব-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মে শনিবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।

সংগঠনের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

আলোচনায় অংশ নিয়ে প্রেসক্লাবের অতীত ইতিহাস, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জোবায়দুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য জুবায়ের রহমানসহ অন্যান্য সিনিয়র ও তরুণ সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, শেরপুর প্রেসক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি জেলার গণমাধ্যম ও সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তারা আগামী দিনে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও সাংবাদিকদের স্বার্থে নিবেদিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সংগঠন পরিচালনার পাশাপাশি শেরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা জোরদারের প্রত্যয়ও ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ৪৫ বছর পূর্তি এবং ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও উপস্থিত সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন