ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু!

 সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান আকাশ(৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০মে) রাত ৯টার দিকে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের দরবেশতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আজিজুর রহমান আকাশ উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও দরবেশতলা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, দিনমজুর আজিজুর রহমান আকাশ স্থানীয় নকশী বাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশে রওনা দেয়। তিনি গজনী বিটের দরবেশতলায় পৌঁছিলে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন মশাল নিয়ে দৌড়ে এলে হাতির দল সরে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল,
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এবং থানা পুলিশ হাসপাতালে এসে নিহতের খোঁজ নেয়া সহ নিহতের পরিবারকে সমবেদনা জানান।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন