শেরপুরে দিনমজুর আনন্দ হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক:

শেরপুর সদরের চরপক্ষীমারি এলাকায় দিনমজুর আনন্দ ইসলাম হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের আমতলী বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত আনন্দ ইসলামের স্বজন, এলাকাবাসী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “আনন্দকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার একমাস পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি, যা হতাশাজনক।”

এর আগে ১১ এপ্রিল বিকেলে শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে আনন্দ ইসলাম (২৫) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর, অর্থাৎ ১৩ এপ্রিল দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের দিকপাড়া নতুন ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৪ এপ্রিল আনন্দ ইসলামের বাবা লেবু মিয়া শেরপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আসামিদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি না থাকায় পরিবারের পক্ষ থেকে আবারও আইনি উদ্যোগ নেওয়া হয়।

১৮ মে আনন্দের বাবা লেবু মিয়া আনোয়ার হোসেন আনুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনসহ মোট ২৯ জনকে আসামি করে শেরপুরের সিআর আমলি আদালতে একটি পৃথক মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান বলেন, “পূর্বের মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা না পড়া পর্যন্ত নতুন মামলাটি আদালত অপেক্ষমাণ রেখেছেন।”

মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন