শেরপুরে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মাঝে কীটস্ বক্স বিতরণ 

নিজস্ব প্রতিনিধি:

শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে “প্রমোটিং রাইটস অ্যান্ড এমপাওয়ারমেন্ট থ্রু ইনিশিয়েটিভ অব পিপলস্ (প্রিপ)” প্রকল্পের উদ্যোগে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন আইইডি’র ফেলো সুমন্ত বর্মন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ।

অনুষ্ঠানে ট্রেনিংপ্রাপ্ত অংশগ্রহণকারী স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের কথা তুলে ধরেন।

প্রশিক্ষণ শেষে সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রির কাজে পারদর্শী ৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে কীটস্ বক্স (প্রয়োজনীয় কাজের উপকরণ সম্বলিত বাক্স) বিতরণ করা হয়।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন