শেরপুর জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে ডিসি গেইট এলাকায় আজ বিকেলে ভ্রামমান আদালত পরিচালনা করা হয়েছে।
নির্বাহী মেজিস্ট্রেট এস এম মনির এর নেতৃত্বে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগ এনে জরিমানা আদায় ও ভবিষ্যতে অনিয়ম না করার প্রতিশ্রুতি নিয়ে সতর্ক প্রদান করা হয়।
এ সময় মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর পক্ষ থেকে জেলা প্রশাসন এই উদ্যোগকে স্বাগত জানান প্রশংসা করেন এবং এর পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য যে, বিগত কয়েক মাস থেকে শেরপুর জেলা প্রশাসন শেরপুর জেলার সীমান্ত এলাকার নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার লক্ষ নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনা করে পরিবেশবাদী ও সাধারণ জনগণের প্রশংসা অর্জন করছে।








