শেরপুরে ডাম্পট্রাকের চাপায় অটোচালক নিহত, আহত ৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি || 

৪ মে ২০২৫, রোববার

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথরবোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলা থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের মাঝখানে রাখা ধান ও খড় সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। ঠিক সেই সময় বিপরীতমুখী একটি পাথরবোঝাই ডাম্পট্রাক এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোচালক কাজিমদ্দিন মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে জহিরন নেছা (৫৫) ও আফাজ উদ্দিন (৩২)–এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিনজন—ছাদেক আলী (৩৫), আজাহার আলী (৪০) ও কাজল রেখা (৩৫)—নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ও আহতরা সবাই উপজেলার যোগানিয়া, বাইটকামারী ও গোবিন্দনগর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “ঘাতক ডাম্পট্রাকটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন