শেরপুর প্রতিনিধি ||
৩ মে ২০২৫, শনিবার রাত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ মে শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বক্তব্য রাখেন মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, শান্ত রায়, মোরাদ হোসেন চাঁন, মুরাদ মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখলেও এর অপব্যবহার ও তথ্য বিকৃতির ঝুঁকি থেকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান রক্ষা ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেইসাথে সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে আরও কার্যকর ভূমিকা রাখার দাবি তোলেন।








