শেরপুরে বোনের অর্থ আত্মসাৎ ; অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে প্রতারনা মামলা

শেরপুরে জমি বিক্রি করে ১৭ লক্ষ টাকা নিয়ে পরে জমি লিখে না দিয়ে প্রতারণা করা ও ওই ১৭ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে সহোদর ভাইয়ের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের। যার (সিআর মামলা নং /০৯/২০২৫, ওয়ারেন্ট স্মারক নং ২০৩ )

মামলাটি করেছেন শেরপুর সদর উপজেলার কসবা কাচারী পাড়া এলাকার ইয়ানুছ আলীর স্ত্রী রহিমা বেগম। অভিযুক্ত ওই ভাইয়ের নাম মোঃ সহিদুর রহমান। তিনি বর্তমানে মিরপুর জাতীয় উদ্যানে কর্মরত আছেন। সহিদুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার শামসুল হকের পুত্র। ইতিমধ্যে আদালত অভিযুক্তের নামে গ্রেফতারী পরওয়ানা জারি হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার কসবা কাচারীপাড়া মহল্লার বাসিন্দা ইয়ানুছ আলীর স্ত্রী রহিমা বেগম স্বীয় ভ্রাতা সহিদুর রহমানের কাছ থেকে ১৭ লক্ষ টাকা মূল্য ধার্য করে ৭০.৭৫ শতাংশ জমি ক্রয় করার জন্য মূল্য পরিশোধ করে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করে দলিল করার জন্য বিগত /১৫/ ০৯/২০২৪ তারিখে শেরপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল সম্পন্ন করার সময় সেখান থেকে জমির মূল্য বাবদ পরিশোধকৃত টাকা নিয়ে সহিদুর রহমান সটকে পড়েন বলে অভিযোগ রয়েছে।

পরে ভূক্তভোগী রহিমা বেগম জমি দলিল করার জন্য তার ভাই সহিদুরকে চাপ দিলে একপর্যায়ে সহিদুর ১৭ লক্ষ টাকা ও জমি দলিলের বিষয়টি অস্বীকার করে।

এব্যাপারে ভুক্তভোগী রহিমা বেগম বলেন, আমার ভাই সহিদর রহমান ৭০.৭৫ শতাংশ জমি আমার কাছে বিক্রি বাবদ নগদ ১৭ লক্ষ টাকা বুঝে নিয়ে আমাকে জমি লিখে দেয়নি।পরে আমি টাকা ফেরত চাইলে আমাকে উল্টো অকথ্য গালিগালাজ করে তাড়িয়ে দেয়।এছাড়া আমার নামে আমার স্বামী ও ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি তার বিচার চাই।

রহিমা বেগম এর স্বামী ইয়ানুছ আলী বলেন, সহিদর রহমান আমার শ্যালক সে আমার স্ত্রীর সাথে পরামর্শ করে ১৭ লক্ষ টাকা নেয়। সে তখন তার ছেলে মেজবাউল ইসলামকে ১ একর পৌনে ২৩ শতাংশ জমি লিখে দেওয়ার কথা ছিল এবং সাথে আমাদের ৭০.৭৫ শতাংশ জমি দেওয়ার কথা থাকলেও সেদিন সহিদর তার স্ত্রী মাতাবা সুলতানা সাথীর পরামর্শে দলিল সম্পাদনা করে সে সাক্ষর দেয়।

কিন্তু শেষ মূহুর্তে সাব রেজিস্ট্রার এর সামনে উপস্থিত না হয়ে চলে যায়। যার সকল কাগজ পত্র ও প্রমাণাদি আমাদের কাছে আছে। সে একজন ওয়ারেন্ট ভূক্ত আসামি আমি দ্রুত তার গ্রেফতার চাই। এবং আমার কষ্টের জমানো ১৭ লক্ষ টাকা ফেরত চাই।

এব্যাপারে অভিযুক্ত সহিদুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে জমি বিক্রির কথা বলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার আপন বোন রহিমা বেগম সুন্দরীর কাছে জমি বিক্রির কথা বলে টাকা নেওয়ার বিষয়টি ডাহা মিথ্যা। তারা আমাকে টাকা দেয়নি। আর আমার নামে প্রতারণা মামলার ওয়ারেন্ট আছে আমি তা জানি না।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন