পাহাড়ে পড়ে ছিল অসুস্থ বন্যহাতি, চিকিৎসায় এগিয়ে এলো বন বিভাগ

দৈনিক শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ি পাহাড়ে গভীর ক্ষত নিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বন্যহাতির চিকিৎসায় এগিয়ে এসেছে বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (১ মে) বিকেলে যৌথভাবে চিকিৎসা কার্যক্রম চালায় গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি টিম, নালিতাবাড়ী প্রাণিসম্পদ কার্যালয় ও মধুটিলা রেঞ্জ কর্তৃপক্ষ।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের গহীনে একটি বন্যহাতি পায়ে একাধিক গভীর ক্ষত নিয়ে তিন পায়ে খুঁড়িয়ে চলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বন বিভাগকে অবহিত করে। পরে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ এবং শেরপুরস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির চিকিৎসার উদ্যোগ নেয়।

প্রথমে ট্রাঙ্কুলাইজার ইনজেকশন দিয়ে হাতিটিকে অচেতন করা হয়। এরপর ক্ষতস্থানে ওষুধ প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে পুনরায় আরেকটি ইনজেকশনের মাধ্যমে হাতিটির জ্ঞান ফিরিয়ে আনা হয়। ধীরে ধীরে হাতিটি পাহাড়ের গহীনে নিজ দলের কাছে ফিরে যায়।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহীন কবির, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাতিটির পায়ের ৮৫ থেকে ৯০ শতাংশ ক্ষত সেরে উঠবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন