নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে নিখোঁজ রং মিস্ত্রির মরদেহ উদ্ধার, প্রতিবেশী আট

ডেস্ক রিপোর্ট :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির অদূরে ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামে এক রং মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলতলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর একই গ্রামের ছামেদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর আলম। মাদকাসক্ত থাকার কারণে পরিবার বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেয়নি। সোমবার বেলা এগারোটার দিকে বাড়ির অদূরে ভোগাই নদীতে ভাসমান অবস্থায় মানুষের মতো কিছু একটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র এবং স্বজনদের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহের শরীরে পচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত জাহাঙ্গীরের সঙ্গে পূর্ব বিরোধের অভিযোগে আলমগীর (৪০) নামে এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন