নকলায় এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় চলমান এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে তাদেরকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক ২ পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তথ্য মতে, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয় ভ্যানু থেকে নারায়নখেলা উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট কক্ষের কক্ষ প্রত্যবেক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ২ হাজার ৫৬৬ জন এবং একটি কেন্দ্রে ৬৮৯ জন দাখিল পরীক্ষার্থী থাকলেও, এসএসসি পরীক্ষায় মোট ২২ জন এবং দাখিল পরীক্ষায় মোট ৯ জন অনুপস্থিত ছিলো।

কেন্দ্র সচিবগণের দেওয়া তথ্য মতে, এসএসসি ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতায় ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন অনুপস্থিত ছিলো। এছাড়া গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৩ জন, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ জনের মধ্যে ১ জন, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২২ জনের মধ্যে ৫ জন এবং দাখিল পরীক্ষার একমাত্র নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৮৯ পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন