শেরপুরে শুরু হলো এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা

 

নিজস্ব প্রতিনিধি:

 

সারাদেশের মতো বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শেরপুর জেলাতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল সমমান পরীক্ষা। জেলার সদরসহ পাঁচটি উপজেলায় ৪৩টি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

শেরপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর শেরপুর জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪,১০১ জন পরীক্ষার্থী। এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে মোট ৩১টি কেন্দ্রে। দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩,০১৬ জন এবং ভোকেশনালে অংশ নিচ্ছে ১,৩১২ জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষার জন্য রয়েছে ৫টি কেন্দ্র এবং ভোকেশনালের জন্য ৭টি কেন্দ্র।

এর মধ্যে সদর উপজেলায় এসএসসিতে: ৯ টি কেন্দ্রে ৪,৮৭৬ জন, দাখিল: ১টি কেন্দ্রে ৭৯৪ জন, ভোকেশনাল: ১টি কেন্দ্রে ৩২৭ জন পরীক্ষার্থী।

নকলা উপজেলা: এসএসসি: ২,৮৪৯ জন, কেন্দ্র: ৮টি, দাখিল: ৬২৫ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ১৩৬ জন, কেন্দ্র: ১টি

নালিতাবাড়ী উপজেলা: এসএসসি: ১,৮৮৬ জন, কেন্দ্র: ৪টি, দাখিল: ৬৩৩ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ২১০ জন, কেন্দ্র: ২টি

শ্রীবরদী উপজেলা: এসএসসি: ২,৬১০ জন, কেন্দ্র: ৫টি, দাখিল: ৫৭৪ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ২২৫ জন, কেন্দ্র: ২টি

ঝিনাইগাতী উপজেলা: এসএসসি: ১,৮৮৩ জন, কেন্দ্র: ৫টি, দাখিল: ৩৯০ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ১১৪ জন, কেন্দ্র: ১টি

পরীক্ষার দিনে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাও ছিল লক্ষণীয়।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ জানিয়েছে, পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং পরীক্ষাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন